March 18, 2026, 6:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

খোকসা পৌরসভার অর্থায়নে বাজারে সিসি ক্যামেরা স্থাপন

হুমায়ুন কবীর, খোকসা/
কুষ্টিয়া খোকসা পৌরসভা নিজস্ব অর্থায়নে লবণ ও বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২০২০ -২০২১ প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিকে ১১ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলনে নতুন ভবনে আসার প্রায় দেড় মাসের মাথায় প্রভাষক তারিকুল ইসলাম এর নির্দেশে পৌরবাসীর এবং বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পৌরসভার ইঞ্জিনিয়ারিং শাখা থেকে পাওয়া তথ্য মোতাবেক প্রাথমিক অবস্থায় ১১ টি সিসি ক্যামেরা স্থাপন করলেও পর্যাক্রমে সম্পূর্ণ পৌর বাজার সিসি ক্যামেরা আওতাভুক্ত আসবে।
শনিবার সকালে পৌরসভার প্রধান সড়ক স্বর্ণ পট্টি বাজার এবং স্থানীয় কালিবাড়ি বাজার সিসি ক্যামেরা লাগানো দেখা গেছে।
বিষয় সম্পত্তির একাধিক দোকানদার ব্যবসায়িক লেনদেন ও আমাদের জানমালের নিরাপত্তা কল্পে এ সিসিক্যামেরা অনেক বড় ভূমিকা রাখবে। তিনারা বলেন, আমাদের এই মার্কেটে চুরি হতো এখন সার্বক্ষণিক নিরাপত্তা কল্পে সিসি ক্যামেরা অনেক বড় সহায়ক হবে।
এ বিষয়ে খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক বলেন, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষা ও পৌরসভার সকল স্থাপনা রক্ষণাবেক্ষণ কল্পে পৌরসভার কমিক অবস্থায় সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যাক্রমে পুরা বাজার সিসি ক্যামেরায় আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কন্ট্রোলিং পাওয়ার হিসাব থাকবে পৌরসভার নিজস্ব পক্ষে।
এদিকে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার পৌর বাজারে সিসি ক্যামেরা স্থাপন কে সাধুবাদ জানান।তিনি বলেন বর্তমান সরকারের ডিজিটাল করনের আওতায় খোকসা পৌরসভা বাজারকে সিসি ক্যামেরা এর আওতাভুক্ত আনাই আনন্দিত। এতে খুব দ্রুতই অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net