March 11, 2026, 10:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, আজই আসছে ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায়

বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্ণর নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান।
রোববার (২২ নভেম্বর) এক প্রজ্ঞাপনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
সাজেদুর রহমানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ০১.০২.২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়ােগের অন্যান্য শর্ত অনুমােদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।
ছাইদুর রহমানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যােগদানের তারিখ হতে তার বয়স ৬২ (বাষট্টি) বছর পূর্তি অর্থাৎ ০১.০১.২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর পদে চচুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হলাে। এ চুক্তিভিত্তিক নিয়ােগের অন্যান্য শর্ত অনুমােদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। এই দুজনকে নিয়ে বাংলাদেশে ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন। এই চারজনের মধ্যে এস এম মনিরুজ্জামানের মেয়াদ আগামী মাসে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net