May 11, 2026, 6:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

ঝিনাইদহে বিয়ের সম্ভাবনা না দেখে প্রেমিকের আত্মহত্যা, তিন দিন পর প্রেমিকারও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহে বিয়ের সম্ভাবনা না দেখে প্রেমিকের আত্মহত্যা, তিন দিন পর আত্মহত্যা করেছে প্রেমিকাও। ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে কসমেটিক্সের দোকানদার কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এ সম্পর্ক শুরু হয়। মিনার পরিবার বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনার সঙ্গে দেখা করতে যায় সুমন। এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। এ সময় গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মিনা বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা।
অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশও ময়না তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net