May 26, 2026, 3:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

বঙ্গবন্ধু ভার্স্কয অবমাননাকারীদের কোন ক্ষমা নেই: হাসানুল হক ইনু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সাবেক তথ্যমন্ত্রী ী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও হাসানুল হক ইনু বলেছেন যারা বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা আসলে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদের কোন ক্ষমা নেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী, উসকানিদাতা ও রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতেই হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন এই রাজনৈতিক মোল্লারা হলো ফতোয়াবাজ। এরা সুযোগমতো ধর্মের অপব্যাখা করে ও ফতোয়া দেয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
কুষ্টিয়া জেলা জাসদ আয়োজিত সমাবেশে হাসানুল হক ইনু প্রধান অতিথি ছিলেন। গত শুক্রবার গভীর রাতে ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
ইনু বলেন, ‘যেই রাজনৈতিক মোল্লা ও রাজাকারেরা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, সেই দেশদ্রোহী রাজনৈতিক মোল্লা, রাজাকার, নব্য রাজাকারদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি।’
বাংলাদেশ রাষ্ট্রধর্ম নিরপেক্ষতার নীতির ভিত্তিতেই চলবে বলে মন্তব্য করেন ইনু। তিনি আরও বলেন, ধর্মের নামে অশান্তি, ভাগাভাগি, বাড়াবাড়ির অপচেষ্টা রুখে দেওয়া হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, জাসদ নেতা জিল্লুর রহমান ও কারশেদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net