March 23, 2026, 8:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

মসজিদে ভাস্কর্য নিয়ে বয়ান শুনেই ভাঙার সিদ্ধান্ত : ১৬৪ ধারায় ২ মাদ্রাসা ছাত্র

দৈনিক কষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেফতার দুই মাদ্রাসা ছাত্র আবু বকর মিঠুন, ১৮ ও সবুজ ইসলাম নাহিদ, ২০ কে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দী রের্কড শেষে তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ৩ ঘন্টার জবানবন্দীতে সবুজ ইসলাম ওরফে নাহিদ বলেছে, ওয়াজ শুনতে তার ভাল লাগে। বেশি ভাল লাগে ফয়জুল করিম ও মামুনুল হকের ওয়াজ। কিছুদিন হলো ভাষ্কর্য নিয়ে তাদের দেয়া বয়ান শুনে আসছিল তারা।
তারা জানায় গত ৩ ডিসেম্বর মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী ও সহপাঠী আবু বক্করের সঙ্গে শীতের পোশাক কিনতে কুষ্টিয়া শহরে আসে তারা। মাদ্রাসায় ফেরার পথে পাঁচ রাস্তার মোড় হয়ে মাদ্রাসায় ফেরে তারা। সেখানে বঙ্গবন্ধুর ভাষ্কর্য দেখে তারা। পরদিন শুক্রবার মাদ্রাসা মসজিদে মুর্তি/ভাষ্কর্য সম্পর্কে বয়ান শুনেছিল তারা। সখানে ইমাম ছিলেন ইবনি মাসউদ মাদ্রাসার নাজিমে তালিমা (দ্বিতীয় শিক্ষক) মাওলানা এবাদুর রহমান। তিনি মূর্তি/ভাষ্কর্য এর ইতিহাস এবং ইসলামে অবৈধ বলে বয়ান দেন। তিনি বয়ানে বলেন, কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে শাপলার পরিবর্তে মুর্তি বসানো হয়েছে।
“নামাজ থেকে যাওয়ার পথে আমি আর আবু বক্কর পাঁচ রাস্তার মোড়ের মূর্তিটি ভেঙ্গে ফেলবো বলে আলোচনা করি এবং মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ থেকে দুটি হাতুরি নিয়ে দুজন রাতে ভাঙতে বের হই। হেটে এসে হাতুরি দিয়ে ভেঙে ফেলি।”
স্বীকারোক্তিতে অপর ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুনও এই কথা বলেছে। তারা জানায় সকালে মাদ্রাসার শিক্ষকরা (আল-আমিন ও ইউসুফ আলী ) তাদেরকে পালিয়ে বাড়িতে যেতে বলে।
গ্রেফতার চারজনের মধ্যে দুই শিক্ষক আল-আমিন ও ইউসুফ আলী আগের দিন শনিবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। চার দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ায় বিচারক তাদের শনিবার সন্ধ্যায় কারাগারে প্রেরণ করেন।
কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাদার শাহ পশ্চিম পাড়ার মাদ্রাসা ইবনি মাসউদের হেফজ বিভাগের দুই ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)। রবিবার দুপুর সোয়া ২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতে আনা হয়।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাত ২টার পরে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় গত ৭ ডিসেম্বর ইবনি মাসউদ মাদ্রাসার হেফজ শাখার দুই ছাত্র ও দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। গত ৮ তারিখে পুলিশের আবেদনে চার আসামীর মধ্যে দুই মাদ্রাসা ছাত্রের ৫ দিন করে ও দুই মাদ্রাসা শিক্ষককে ৪ দিনের পুলিশ রিমান্ড দেন আদালত। ৯ তারিখ থেকে এদের রিমান্ড শুর“ হয়।
পুলিশের একটি সুত্র জানায় তারা পুলিশের কাছে ১৬১ ধারায় বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে দুজন জানায় তারা মওলানা মামুনুল হক ও মওলানা ফয়জুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্য থেকেই উদ্বুব্ধ হয়ে এ কাজ করেছে। তারা দুজনেই এই পরিকল্পনা বানায় বলে জানায়।
সন্ধ্যায় এব প্রশ্নের জবাবে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান মওলানা মামুনুল হক ও মওলানা ফয়জুল হককে এই মামলায় আসামী করা হবে কিনা সেটা আরো তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net