June 25, 2026, 1:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

ডিসেম্বর মাসেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

আন্তঃশিক্ষা বোর্ড এবার ঘোষণা করেছে ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বোর্ড সমন্বয় উপকমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ হবে।’

‘ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি এই সময়ের মধ্যেই ফল প্রকাশ করতে পারব’ বলেন অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।

এর আগে ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন বোর্ড সমন্বয় উপকমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক।

৭ অক্টোবর এক অনলাইন ব্রিফিংয়ে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা না হওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। আগে উত্তীর্ণ হয়ে আরও ভালো ফলের জন্য পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এক লাখ ৬৭ হাজার ২৭ জনের। কিন্তু ২২ মার্চ এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেটি স্থগিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net