March 10, 2026, 8:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

চলন্ত ট্রেনে দরজার পাশে ফোনে কথা বলতে বলতে পড়ে যুবকের মৃত্যু

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন থেকে পড়ে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার শাওন নওদা নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গেল বুধবার রাতে ঢাকা জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন নওদা (২৮) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লীর সোওল নওদার ছেলে। সে বড়দিন পালন করার জন্য বন্ধুদের নিয়ে বাড়িতে আসছিল বলে জানিয়েছে তার পরিবার।

শাওনের বন্ধু অবুন কাঠান জানান, গেল বুধবার রাতে বড়দিন উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় যাচ্ছিলেন শাওনসহ ৬-৭ জন বন্ধু। রাত ৮ টার দিকে জয়দেবপুর স্টেশন থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তারা। তারা সবাই ট্রেনের ‘চ’ বগিতে ছিলেন। বন্ধুদের সাথে ট্রেনের আসনে বসে আড্ডা দিচ্ছিল শাওন। পরে ট্রেনটি জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল শাওন। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে তার বন্ধুরা। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরের স্টেশনে এসে বন্ধুরা নেমে খুঁজতে থাকে শাওনকে। পরে ট্রেনের দরজার পাশে রক্ত দেখে সবাই ধারণা করে  ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে সে। বিষয়টি শাওনের পরিবারের কাছে জানানো হলে আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

অবশেষে সকাল ১০টার দিকে জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার।

এ বিষয়ে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা জানান, শাওনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। সেখান থেকে তার মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net