October 18, 2026, 9:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

গেজেট/৭ মার্চ পতাকা উত্তোলন বাধ্যতামূলক

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে।
বিদ্যমান পতাকা বিধিমালায় মহানবীর জন্ম দিবস (ঈদ ই মিলাদুন্নবি), স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও সরকার প্রজ্ঞাপিত অন্য যেকোনও দিবসে বাংলাদেশের সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রাঙ্গণে এবং কনসুলার কেন্দ্রগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলকের বিষয়টি ছিল। সংশোধিত বিধিতে মহানবীর জন্ম দিবসের পর ৭ই মার্চ ঐতিহাসিক ৭ মার্চ ডে (ইংরেজিতে) যুক্ত করা হয়েছে।
পতাকা বিধিমালা অনুসারে এই দিনগুলো ছাড়াও ২১ ফেব্রুয়ারিতে শহীদ দিবস এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।
মুক্তিযুদ্ধের আগে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন। ওই ভাষণে তিনি যুদ্ধের প্রস্তুতিসহ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net