November 21, 2026, 7:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ

কুমারখালীতে অটোচালক সেজে মাদক কারবারীকে আটক করলো পুলিশ

হুমায়ুন কবির/
অটোচালক ছদ্মবেশে পুলিশ একশো গ্রাম গাঁজাসহ তুহিন নামের এক মাদক পরিবহনকারীকে আটক করেছে। সিনেমাস্টাইলে এ অভিযান চালান পুলিশের উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো. কবির।
২১ শে ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকায় এঘটনা ঘটে। এ এস আই কবির উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। আর আকটকৃত মাদক পরিবহণকারী একই ইউনিয়নের ডাঁসা গ্রামের একজন অটোচালক।
এবিষয়ে পান্টি পুলিশ ক্যাম্পের এএসআই কবির বলেন, মানুষ এখন পুলিশ দেখলে টের পেয়ে যায়। তাই অটোচালক সেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো গ্রাম গাঁজাসহ আসামীকে আটক করতে সক্ষম হয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net