August 27, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

গঙ্গায় একতরফা পানি প্রত্যাহার, গড়াই নদী পানিশূন্য

হুমায়ুন কবির/
গঙ্গা নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহারে এর প্রধান শাখা নদী গড়াই এখন মৃতপ্রায়। গড়াই নদীতে পানি না থাকায় দুপাশে বালুচর জেগে উঠেছে। চরের সাথে আরেক চরের সংযোগ স্থাপন করেছে বাঁশের চরাট।
কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর ওসমানপুর ঘাটের দৃশ্য এটি। গড়াই নদরে কারণে বিচ্ছিন্ন এই ওসমানপুরবাসির এক কিলোমিটার বালুচর পাড়িদিয়ে এভাবেই আসতে হচ্ছে উপজেলা শহরে।
পদ্মার শাখা নদী গড়াই কে বাঁচিয়ে রাখতে সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে ড্রেজিংয়ের মাধ্যমে বালি অপসারণ করা হচ্ওছে।  এই প্রকল্পেও নদী কে বাঁচানো সম্ভব হচ্ছে না। এরই মাঝে গড়াই নদী এখন ধু ধু বালুতে পরিণত হয়েছে। মাঝখানে মাত্র একটি চ্যানেলে ক্ষীণ ধারার মিঠা পানি প্রবাহ রয়েছে।
গড়াই নদীর ড্রেজিংয়ের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী অপূর্ব কুমার দাস জানান, নতুন করে ড্রেজিংয়ের কারণে  মিঠা পানির প্রবাহ বর্তমানে সচল রয়েছে। আগামীতে আরো বেশি পানি প্রবাহ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net