July 27, 2026, 10:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ট্রাক্টর নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন চালক হোসেন।  এসময় তার ট্রাক্টরে সমস্যা দেখা দেয়। পরে বাসস্ট্যান্ডের পাশে ট্রাক্টরটি রেখে নিজেই তা মেরামত শুরু করেন চালক হোসেন আলী। অসাবধানতাবসত ট্রাক্টরের হাইড্রলিক বকেট ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাসুম মিয়ার ট্রাক্টর চালাতেন চালক হোসেন আলী। সকালে ট্রাক্টরে সমস্যা দেখা দিলে মেকারের কাছে না নিয়ে নিজেই তা মেরামত করছিলেন হোসেন। হঠাৎ হাইড্রলিক ভেঙে তার মাথার উপর পড়ে।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, হোসেনের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যান তিনি।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net