August 9, 2026, 7:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

ভেড়ামারায় গাছ থেকে পেরেক তুলবেন কৃষক পিয়ারুল

আব্দুল আলিম, ভেড়ামারা/

গাছ এবং মানুষ একে অপরের উপর র্নিভরশীল। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে মানুষ তা গ্রহণ করে এবং মানুষ কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে তা গাছ গ্রহণ করে। তাই গাছ না বাচঁলে মানুষ বাচঁবে না। এজন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বৃক্ষ পেরেক মুক্তকরণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে এর শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ। পিয়ারুল ইসলাম নামের এক কৃষক এ কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। আজ রোববার উপজেলা চত্বর ও পৌর এলাকায় রাস্তার ধারে শতধিক গাছের সাথে লাগানো পেরেক উদ্ধার করেন।
ইউএনও সোহেল মারুফ বলেন, প্রকৃতির শোভা বর্ধনেই নয় গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ। তাই পিয়ারুল ইসলাম যে মহতী উদ্যোগ নিয়েছে সত্যিই প্রশংসনীয়। উপজেলার রাস্তার ধার থেকে বিভিন্ন গাছে আটকানো পেরেক তুলতে তিনি যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে সহযোগিতা করবো।
পিয়ারুল ইসলাম বলেন, প্রায় লক্ষ্য করা যায় রাস্তার পাশে বিভিন্ন নামি দামি লোকের বা পেশার মানুষের নাম পদবী খচিত সাইনর্বোড লোহার পেরেক দিয়ে বসানো বা আটকানো থাকে গাছের শরীরে। গাছকে এভাবে আঘাত করা জীববৈচিত্র্যর জন্য ক্ষতিকর। তাই আমি আরও অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি গাছ থেকে পেরেক তুলতে কাজ করবো। এরআগেও আমি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে প্রায় তিন হাজার তালের বীজ রোপণ করেছি।
বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে ৮-১০ ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না। অক্সিজেন তৈরি এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। বিভিন্ন প্রজাতির ফুলগাছ প্রকৃতিকে নয়নাভিরাম দৃশ্যে পরিণত করে। সবুজ বৃক্ষের সমারোহ আমাদের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। শুধু কি তাই— গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষায় ওষুধ দেয়, গাছের কাঠ দিয়ে আমরা ঘরের শোভা বর্ধনে এবং ব্যবহারে প্রয়োজনে আসবাবপত্র তৈরি করতে পারি। অভাব ও বিপদে টাকার জোগান দেয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net