July 28, 2026, 6:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন।
পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে। লাইন স্বাভাবিক করতে সময় লাগবে।
পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ট্রেন লাইনচ্যুতের খবর পেয়েই উদ্ধারকারী ট্রেনকে বলা হয়েছে। দ্রুত উদ্ধার কাজ শুরু হবে। ঘটনার পর থেকে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষ করতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেও জানান এই রেল কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net