August 26, 2026, 4:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, গাংনী/

গাংনীতে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্টে ২ বছরের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার ধানখোলা ইউপির অন্তর্গত চিৎলা হালদারপাড়া গ্রামে অরিত্র বিশ্বাস (২) নামের এক শিশুপুত্র পানি তোলা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। নিহত শিশু অরিত্র বিশ্বাস চিৎলা হালদারপাড়ার দেবদাস বিশ্বাসের ২য় পুত্র।
নিহত অরিত্র এর পিতা দেবদাস বিশ্বাস জানান, আমি ২ সন্তানের জনক। বড় ছেলের বয়স ১০ বছর।আমি চিৎলা বাজারে ছোট একটি ফার্মেসী ব্যবসায়ী। বাড়িতে টিউবওয়েলের সাথে পানি তোলার জন্য বৈদ্যুতিক মটর ব্যবহার করি। ঐ সময় পানি উত্তোলন করা হচ্ছিল। শিশু পুত্র অরিত্র খেলার ছলে চলন্ত মোটরের তারে হাত দিলে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় মুদি ব্যবসায়ী সুমন জানান,ঘটনার সাথে সাথে প্রতিবেশীরা মোটর সাইকেল যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ঘটনা জানতে পেরে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থলে পুলিশ সদস্য এসআই জহির উদ্দীন পাঠালে হাসপাতালে মৃতের সুরতহাল রিপোর্ট করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net