August 24, 2026, 2:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ১৮, ঝিনাইদহে ১০, চুয়াডাঙায় ১০ করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ায় ১৮, ঝিনাইদহে ১০, চুয়াডাঙায় ১০ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্যে এটা জানা যায়।
পিসিআর ল্যাবে ১ এপ্রিল মোট ২৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮১ টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি, ঝিনাইদহ জেলার ৫৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৭ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৮টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১০টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
করোনার সংক্রমণ থেকে রক্ষায় কুষ্টিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। জনগনকে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার সকল ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। রেস্তোরা, পার্ক, স্কুল কলেজের কোচিংও বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কয়েকটি টিমও কাজ করছে।
যোগাযোগ করা হলে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সরকারের তরফ থেকে নিদের্শনা মোতাবেক সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি জনগনকে সচেতন হবার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net