August 9, 2026, 7:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

পুলিশের সেই এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার, পুলিশ লাইনে ক্লোজ

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

 

ফেসবুক ভিডিওতে হেফাজত নেতা মামুনুলের গুণকীর্তন ও সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদ্গার করা ওই পুলিশ কর্মকর্তা এএসআই গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে কুষ্টিয়া পুলিশ। তাকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে- জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। তিনি বলেন, গোলাম রাব্বানীকে বরখাস্ত করা হয়নি, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে, তার ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে কী-না সে ব্যাপারে জানাতে চান নি পুলিশ সুপার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এএসআই গোলাম রাব্বানী কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার অফিসিয়াল দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেন, গোলাম রাব্বানী শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন এরজন্য যা যা করা দরকার সবই আমরা করছি।

পুলিশের পোশাক পরা অবস্থায় গোলাম রাব্বানীকে ফেসবুক ভিডিওতে বলতে দেখা গেছে, মামুনুল হক হুজুরের একটি ভিডিও দেখলাম। যে ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন তিনি। অধিকাংশ সাংবাদিক সেখানে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আমার প্রশ্ন- সাংবাদিককে এই অধিকার কে দিয়েছে। আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? আমি তো পুলিশের চাকরি করি, আমার জানা নাই। ভণ্ডামির একটা সীমা আছে। যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। মিডিয়ার মাধ্যমে এমন একটা আলেম মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net