October 12, 2026, 12:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

আন্দোলনে কুষ্টিয়া পৌরসভার নর্দমা ও ট্রাক শ্রমিকরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন কুষ্টিয়া পৌরসভার নর্দমা ও ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থান নেন তারা।
দিনে মজুরি ভিত্তিতে এরা পৌরসভার সড়কের ময়লা ঝাড়ু দিয়ে এবং নর্দমা পরিস্কার করে তোলা ময়লা ট্রাকে তুলে ভাগাড়ে নিয়ে যান। পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কিছু শ্রমিক কাজে যোগ দিলেও বাকীরা আন্দোলনেই আছেন। তিন বছর আগে এদের মজুরি বৃদ্ধি করে দিয়েছিলেন মেয়র আনোয়ার আলী। পরিষদ আবার বসে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান প্রকৌশলী রবিউল।
পৌর এলাকার ২১টি ওয়ার্ডে নির্দিষ্ট কর্মীরা দিন প্রতি ২৫০- ২৬৫ টাকা মজুরি ভিত্তিতে কাজ করেন। শ্রমিকরা বলেন দুপুর ২টা পর্যন্ত ডিউটি করার পর দিনে আর কোথাও কাজ পাওয়ার সুযোগ থাকে না। তাই অর্থাভাবে কষ্টে দিন যাচ্ছে তাদের। এ কারণেই মজুরি বাড়ানোর দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net