June 10, 2026, 11:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত ফাড়ি (বিওপি) (বর্ডার আউটপোস্ট) গুলো নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে গত এক সপ্তাহের অভিযান সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে।

গত ০৪ হতে ১০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় বিওপি সমূহের অভিযানে ভারতীয় ৪০২ বোতল মদ, ২৩০ বোতল ফেন্সিডিল, ২,০২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২.৯ কেজি গাঁজা, ১.১ কেজি হেরোইন ও ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লক্ষ ৭৮ হাজার ৬শত। একই সময়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিওপি সমূহের অভিযানে উদ্ধার হয়েছে- ভারতীয় ৯৯ বোতল মদ, ৮০ বোতল ফেন্সিডিল ও ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট। এগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪ হাজার ১শত টাকা।

মাদক বিরোধী এসব অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান। ‍

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net