June 25, 2026, 7:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

প্রথমবারের মতো সরকারী/বেসরকারী পর্যায়ে এলপি গ্যাসের দাম বেঁধে দিয়েছে সরকার

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাজার স্থিতিশীল রাখতে প্রথমবারের মতো দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পণ্যটির দাম বেঁধে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। খুচরা পর্যায়ে বেসরকারি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা ও সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম ৫৯১ টাকা নির্ধারণ করেছে।

গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল দাম ঘোষণা করেন।
আদেশে সৌদি আরামকো কোম্পানির মার্চ মাসের প্রোপেন ও বিউটেনের দামের ওপর ভিত্তি করে প্রতি কেজি ৭৬ টাকা ১২ পয়সা এবং মূসকসহ ৮১ টাকা ৩০ পয়সা ধরে এ দাম নির্ধারণ করেছে। সে হিসেবে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯৭৫ টাকা (মুসকসহ) পড়ে। একইভাবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি এলপিজির দামের পাশাপাশি কমিশন বিভিন্ন আকারের সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। সাড়ে ৫ কেজি এলপি গ্যাসের দাম ৪৪৭ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ২২০ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৬২৭ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩২ টাকা, ৩৫ কেজির দাম ২ হাজার ৮৪৬ টাকা ও ৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net