May 25, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমার পদত্যাগ ও বহিষ্কার নাটক! রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

জমি নিয়ে বিরোধে আহত ভিক্ষুকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩দিন পর আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সকালে কুমারখালী উপজেলা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি যাওয়ার পর বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। দুপুর ১২টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়।

নিহত আবুহার মল্লিক (৭০) পেশায় একজন ভিক্ষুক। তিনি কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের ঘাসখাল গ্রামের বাসিন্দা।

সদকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সঙ্গে গোলমালে বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবুহার মল্লিক থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। তিনি সেখানে উল্লেখ করেন, নিজের কেনা জামিতে ঘর তুলে দীর্ঘদিন বসবাস করছিলেন। ১২ এপ্রিল দুপুর ১টায় স্থানীয় সোহেল প্রামাণিক ও কামাল প্রামাণিক এসে জমি দখলে নিতে যায়। আবু আনহারকে মারধর করে।

নিহতের নাতী ছেলে শিপন মল্লিক বলেন, দাদা আবুহার মল্লিক ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছিলেন। এসময় দরবেশপুর গ্রামের সোহেল প্রামাণিক, কামাল সহ কয়েকজন এসে তাদের জমি দাবি করে আবুহার মল্লিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে পেটের উপর বসে কিল, ঘুষি, লাথি মারে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, নিহত আবুহার মল্লিক একজন ভিক্ষুক, জেলা প্রশাসক ও ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় তাকে পুনর্বাসন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net