June 10, 2026, 11:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জনের অর্থদন্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউন চলাকালে সরকারী নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক বিহীন চলা ফেরার দায়ে দু’দিনে ১৩ জনকে ১০ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ী সহ ৮ জনের ৮ হাজার ২০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। এছাড়াও বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫ জন ব্যবসায়ী ও পথচারীকে ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেন একই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে গতকাল বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া থানামোড়, হোসেনাবাদ বাজার, মথুরাপুর ও ডাংমড়কা বাজারে পৃথক অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ৭ জনকে ৭ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ জন ব্যবসায়ীকে ৭০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
এছাড়াও বুধবার তারাগুনিয়া বাজার, আল্লারদর্গা বাজার ও হোসেনাবাদ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ৫জন ব্যবসায়ী ও পথচারীকে ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে সরকারী নির্দেশনা না মানায় পৃথক মামলায় অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net