March 11, 2026, 3:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

খুলনা বিভাগ /করোনায় বেশি মৃত্যু খুলনা জেলায়, কুষ্টিয়া দ্বিতীয়, সবচে’ কম মেহেরপুরে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা আক্রান্তে খুলনা বিভাগের ১০ জেলা বেশ এগিয়ে আছে শুরু থেকেই। এই ১০ জেলার মধ্যে আক্রান্ত ও মৃত্যু হারে সবচে’ বেশী এগিয়ে রয়েছে খুলনা জেলা। কুষ্টিয়া জেলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে সবচে’ কম মেহেরপুর জেলায়।
খুলনা বিভাগে গত তিনদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এনিয়ে এ পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়, আর সবচেয়ে কম মেহেরপুরে।
২০২০ সালের ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। যারমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। খুলনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৩ জন। আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে মেহেরপুরে, এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া, ১০০ জন। পর্যায়ক্রমে যশোর ৬৮, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গা ৪৮, সাতক্ষীরা ৩৭, বাগেরহাট ৩০, মাগুরা ২২ ও নড়াইলে ২১ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন ২৬ হাজার ২৮১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫৭২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net