March 16, 2026, 1:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের

কুষ্টিয়ায় করোনা টিকার মজুদ শেষের দিকে, আগামী সপ্তাহে বন্ধ হয়ে যাবে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় করোনাভাইরাসের টিকার মজুদ শেষের দিকে। আর আছে ৭ হাজারের মতো। ইতোমধ্যে প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় ডোজের টিকাও চলবে এ সপ্তাহ। নতুন ডোজ না আসলে তারপরই বন্ধ হয়ে যাবে কার্যক্রম- জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্যমতে, ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। এরপর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ২৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৯শ ৩৭ জন। এরমধ্যে ২৬ তারিখে নিয়েছেন ১ হাজার ৯শ ৪৩ জন।
কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় গড়ে প্রতিদিন টিকা নিচ্ছেন ২ থেকে ৩ হাজার মানুষ। তিনি বলেন, টিকার মজুদ শেষ হয়ে এসেছে। এখন আর ৭ হাজারের মতো আছে। আজ ২৭ এপ্রিল ও ২৮, ২৯ টিকা দিলেই এগুলো শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ডা. আনোয়ারুল জানান, দেশে করোনার টিকা আসলেই আবার তারা পাবেন। এরজন্য আলাদা করে চাহিদাপত্র পাঠাতে হবে না। জনসংখ্যা, অনলাইনে রেজিষ্ট্রেশন ও অন্যান্য তথ্য যাচাই করে অটোমেটিক টিকার প্রাপ্যতা নির্ধারণ হয়ে তাকে। সিভিল সার্জন আশা প্রকাশ করেন, পরবর্তী ১ সপ্তাহের মধ্যেই দেশে টিকা চলে আসবে। এই সময়টুকু বন্ধ থাকতে পারে কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net