March 18, 2026, 1:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

হিজড়াদের দুই গ্রুপে বিরোধ; মিরপুর থানায় সমাঝোতা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় হিজড়াদের দুই গ্রুপে বিরোধের সমাঝোতা হয়েছে থানায়। পুলিশ বলেছে, পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে ডাকা হয় হিজড়াদের। দুপুর ১টায় সেখানে জড়ো হওয়া দুই শতাধিক হিজড়াদের মিলিয়ে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের হিজড়ারা দুটি গ্রুপে বিভক্ত। এরমধ্যে নয়ন তারা তার দলবল নিয়ে কিছুদিন আগে অন্য গ্রুপে মিশে যায়। হিজড়া নাহিদ অভিযোগ করেন, তারা শক্তিশালী হয়ে আমাদের এলাকায় টিকতে দিচ্ছে না, বাড়ি-ঘর ভাঙচুর করেছে। তারপর ওরাই আবার থানায় অভিযোগ করেছে। শেষ পর্যন্ত আমরাও থানায় অভিযোগ করি।

দুই গ্রুপের মধ্যে অর্থ আদায়ের জন্য এলাকার দখল নিয়েও দ্বন্দ্বও আছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ (২৭ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় দুই পক্ষকেই আসতে বলে পুলিশ।

থানায় দুই শতাধিক হিজড়া জড়ো হলে সেখানে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। হিজড়াদের দুই পক্ষের নেতাদের কথা শুনে এলাকা ভাগাভাগি করে দেন। মিলিয়ে দেন দুই পক্ষকেই। দুই পক্ষই খুশি হয়ে গেছেন বলেন মিরপুর থানার (ওসি)গোলাম মোস্তফা। তারা আর কোন বিরোধে জড়াবে না বলে পুলিশের কাছে প্রতিশ্রুতিও দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net