March 17, 2026, 7:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের কোনো মানে নেই’

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

শুরু থেকেই প্রতি চার বছর পরপর আয়োজিত হয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। তবে সম্প্রতি সৌদি আরব ফুটবল ফেডারেশন ফিফার কাছে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের প্রস্তাব দিয়েছে। এরকম ভাবনার কোনো মানে খুঁজে পাচ্ছেন না উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। তার মতে, এমনটা হওয়া অসম্ভব।

 

প্রস্তাব আসার পর ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে সৌদি আরবের প্রস্তাবকে সমর্থন করা হয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সে সময় জানায়, তারা এটার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। তবে বিষয়টি এখনো আলোচনার টেবিলে আছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

 

এমতাবস্থায় এই ভাবনার পক্ষে নন সেফেরিন। শুক্রবার পর্তুগালের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট রেকর্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভাবনার স্বপক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি  কথা বলেছেন বাস্তবতা নিয়েও।

এ বিষয়ে সেফেরিন বলেন, এটা (দুই বছর পরপর বিশ্বকাপ) অসম্ভব। পুরোপুরি একটা অযৌক্তিক ভাবনা। পরবর্তী বিশ্বকাপ ২০২২ সালে, এর পরের আসর ২০২৬-এ। ২০২৮ সালে আমাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। ফলে ওই বছর বিশ্বকাপ হলে ইউরোপিয়ান দলগুলো সেখানে খেলবে না।

 

তিনি আরো বলেন, একই সময়ে দক্ষিণ আমেরিকার দলগুলোর কোপা আমেরিকা থাকলে তারাও বিশ্বকাপ খেলতে পারবে না। এরপরও কি তখন বিশ্বকাপ হবে? এটা অবিশ্বাস্যরকম অযৌক্তিক ভাবনা। কেন আমাদের এটির প্রয়োজন, আমি জানি না।

 

এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে ফুটবলারদের এমনিতেই ঠাসা সূচিতে খেলতে হচ্ছে। এতে বেড়ে গেছে তাদের চোটে পড়ার হারও। এই বাস্তবতাও তুলে ধরেছেন সেফেরিন।

 

তিনি বলেন, বর্তমান ক্যালেন্ডারে এটা অসম্ভব। কল্পনা করুন, প্রতি বছর মাসব্যাপী টুর্নামেন্ট খেলোয়াড়দের জন্য কেমন হবে। বর্তমান সময়ে তারা আরো বেশি চোট পাচ্ছে। কারণ তারা সবসময় খেলছে এবং ব্যস্ত সূচি রয়েছে। এটা রাজনৈতিক ভাবনা, কিন্তু বাস্তবে কোনো সমর্থন পাবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net