October 16, 2026, 8:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নে ২০২২ সালের বাজেট পেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার খোকসা উপজেলার ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের ২০২১- ২০২২ ইং অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। গত (২ জুন) বুধবার সকালে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদে করোনা কালীন সামাজিক দুরত্ব বজায় রেখে বাজেট কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত বাজেটের ২০২১- ২০২২ ইং অর্থবছরে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৮৫ লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটের আয় ব্যায় ধরা হয়েছে ৯৬ লক্ষ ৬৫ হাজার টাকা। এ বছরের সম্পূরক বাজেটে আয় ব্যায় সমান রেখে কোন উদ্বৃত্ত রাখা হয়নি।

জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ সচিব এ এস এম মাসুদ এর সঞ্চালনায় ২০২১- ২০২২ ইং অর্থবছরের আলোচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, মহামারী করোনাভাইরাস এর কারণে গ্রামীণ মানুষের অর্থনৈতিক চালিকাশক্তি কৃষি নির্ভরশীল এলাকায় শত প্রতিকুলতায় সাধারণ মানুষের জীবন জীবিকা টিকে থাকার নিমিত্তে এ বছর কোন নতুন করআরোপ করা হয়নি।

উক্ত বাজেট আলোচনায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net