June 3, 2026, 5:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

অবৈধভাবে দেশে অনুপ্রবেশ: দুই নারীসহ ৩ জন আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে পারাপারে সহায়তাকারী এক দালালকেও। 

 

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে দর্শনার সীমান্ত এলাকা নতুন তেতুলিয়া বটতলা মোড়ে কাছে অবস্থান নেয় বিজিবি।  এসময় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই নারীকে আটক করা হয়।   আটক করা হয় পারাপারে সহায়তাকারী এক দালালকে। 

 

আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামছুল শেখের মেয়ে মীম আক্তার (২০), খুলনা দিঘলিয়া উপজেলার গাজীর হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২) ও পারাপারে সহায়তাকারী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ মোমিন (৪৫)।

 

তিনি আরও জানান, আটককৃতরা বাংলাদেশী নাগরিক। তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।  অবৈধ অনুপ্রবেশের দায়ে করা হবে মামলাও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net