April 21, 2026, 2:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

খোকসায় মাছ চাষীদের মাঝে পোনা বিতরণ

হুমায়ুন কবির, খোকসাঃ
২০২০-২০২১ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়ের) (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় আরডি চাষীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ জুন)সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে পোনা বিতরন কর্মসৃচীঅনুষ্ঠিত হয়।  উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান এর উপস্থিতিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ও শোমসপুর ইউনিয়নের আরডি ‘র ৪ জন মৎস্যচাষীদের মাঝে এই মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়।
 মাছের পোনার মধ্যে ছিল পাবদা-গুলশা ২ টি, মনোসেক্স তেলাপিয়া ও কার্প মিশ্রচাষ।
উপকারভোগী প্রদর্শনী প্রাপ্তরা হলেন শিমুলিয়া ইউনিয়নের শ্রী অর্জুন হালদার, মিরাজুল ইসলাম, আজাদুর রহমান ও শোমসপুর ইউনিয়নের হেলাল তরফদার।
খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের প্রণোদনার অংশ হিসাবে দ্বিতীয় ধাপে মনোসেক্স পোনা ৬ হাজার ৬’শ টি, পাবদা- গুলশা ১ হাজার ৩২০ টি ও কার্প মিশ্র ৪’শ টি পোনা প্রদান করা হয়। এ সময় জুম (অ্যাপস) মিটিং এর মাধ্যমে যুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজদার রহমান।
উল্লেখ্য মাছের পোনা গুলো ময়মনসিং মৎস্য হ্যাচারী থেকে আনা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net