June 3, 2026, 5:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

ধর্ষণ চেষ্টা: অভিমানে তৃতীয় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় ঘরে ঢুকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক।  এতে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে শিশুটি। 

 

আজ শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে।  পরে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।  নিহত সুমাইয়া খাতুন (৯) সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের বাগানপাড়ার কৃষক আবু সিদ্দিকের মেয়ে।  সে মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত যুবক লোকমান হোসেন।  

 

শিশুটির বাবা আবু সিদ্দিক জানান, ১২ বছর আগে আমাদের এলাকায় সাধু সঙ্গের আসর চলছিলো।  আমরা সবাই সেখানে ব্যস্ত ছিলাম। সেখানে পরিচয় হয় কুষ্টিয়া জেলার হালসা ইউনিয়নের নওদাপাড়ার মৃত জামাল হোসেনের ছেলে লোকমান হোসেনের (২৮) সাথে।  সাধু সঙ্গের গান গাওয়ার সুবাদে সেই থেকে সে আমার বাড়িতে যাতায়াত করতো।  রাতে আমি বাড়ি ছিলাম না।  সেই সুযোগে লোকমান আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।  পরে সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।  খবর পেয়ে বাড়ি ফিরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

প্রতিবেশী আনারুল ইসলাম ও সাদ্দাম হোসেন জানান,  শুক্রবার ভোর ৪ টার দিকে আবু সিদ্দিকের বাড়িতে তার মেয়ে সুমাইয়ার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। পরে ছুটে গেলে পালিয়ে যায় লোকমান। লোকমান জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করছে এমন অভিযোগ করে সুমাইয়া।  

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পরও বেঁচে ছিল সুমাইয়া।  তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  ওই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net