March 3, 2026, 4:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

খোকসায় এনআরবিসি ব্যাংক এর উপশাখা শুভ উদ্বোধন

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

আপনারা ব্যবসায়ী মহল আমাদের ব্যাংকে আসুন। ব্যবসায় লাভবান হতে আমাদের ব্যাংকে আসুন। আপনারা অবশ্যই লাভবান হবেন। “প্রবাসীর স্বপ্ন” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু এই আহবান করেন।সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প পরিসরে কুষ্টিয়ার খোকসা উপজেলা এন আর সি ব্যাংক এর উপর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বুধবার (৯ জুন) খোকসা জানিপুর বাজার পরশ মনি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি কুষ্টিয়া ৬৩ তম শাখার খোকসা দ্বিতীয় উপশাখা শুভ উদ্বোধন হয়েছে।

 

এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল আরজু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ব্যাবসায়ী মিজানুর রহমান, সাইদুল ইসলাম, কুষ্টিয়া ব্রান্স ম্যানেজার এসকে মোশাররফ হোসেন, ও খোকসা উপশাখার ম্যানেজার মতিয়ার রহমান সহ গণমাধ্যম ব্যক্তি সাংবাদিক হুমায়ুন কবির ও বিভিন্ন পেশার মানুষের সমন্বয় এক অনাড়ম্বর পরিবেশে খোকসা উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, ভৌগলিক অবস্থানের কারণে আমাদের কুষ্টিয়ার খোকসায় এই অনুর্বর এলাকাটি ব্যবসা সফল হয়ে উঠে নাই। এনআরবিসি ব্যাংক আর্থসামাজিক উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সুখী সমৃদ্ধির দেশ গড়ার স্বপ্ন নিয়ে এনআরবিসি ব্যাংকের “প্রবাসীর স্বপ্ন স্লোগানকে ধারণ করে জনগণের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই। আর সেই লক্ষ্যকে কেন্দ্র করেই খোকসা উপজেলায় এই উপশাখা উদ্বোধন করা হলো। পরে ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত এর ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net