November 23, 2026, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা বারটায় মসজিদ সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এফতে খায়রুল ইসলাম ।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক এফতে খায়রুল ইসলাম বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি  লাভের উদ্দেশ্যে আসুন আমরা সবাই মিলে এই স্বনামধন্য বিদ্যাপীঠ কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের সম্প্রসারন ও সংরক্ষণে অংশগ্রহন করি। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।

 

 

বৈশ্বিক করোনার আগ্রাসনে বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকলেও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। মসজিদের সম্প্রসারণ কাজের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও হ্যান্ডবল খেলার দুটি মাঠ বালি ভরাট করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

 

 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী সাহেব আলী। সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল জলিল,মুন্সি কামরুজ্জামান,প্রাক্তন ছাত্র রোমিও মৃধা,রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net