August 25, 2026, 4:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৭৩ করোনা শনাক্ত, হার দাঁড়ালো ৩৫.০৯ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭৩ জন। মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৩ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ০৯ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায়ও ২২২ জনের পরীক্ষা হয়। সেখানে করোনা পজিটিভ ছিলেন ৬৭ জন ও শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫০ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬৩ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০টি শয্যা করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী ভর্তি আছেন ১০৫ জন। বুধবার ছিলেন ৫৪ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানিয়েছেন রোগীর সংখ্যা বাড়ছেই।

অন্যদিকে, গত ৩ জুন থেকে সাত দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। জেলায় মোট মারা গেছেন ১২৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন জুনের শুরু থেকেই জেলায় করোনার বিস্তার বৃদ্ধি পেয়েছে। গত ৩ জুন ১১৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৪ জনের, আক্রান্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। গত ৪ জুন ২১৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৩৭ জন, আক্রান্তের হার ১৬ দশমিক ৯। গত ৫ জুন ১৮৩ নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়, আক্রান্তের হার ছিল ৮ দশমিক ৮২ শতাংশ।

গত ৬ জুন ২৩২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৫৬ জনের, আক্রান্তের হার ২৫ দশমিক ৩৩ শতাংশ। গত ৭ জুন ১৮০টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয় এবং এই আক্রান্তের হার ছিল ২৮ দশমিক ৫৭ শতাংশ।

কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, কুষ্টিয়া সদর উপজেলা ও শহরজুড়ে লকডাউনের বিষয়টি চিন্তা করা যেতে পারে। এটি এখন একটি সিদ্ধান্তের ব্যাপার।

তার তথ্য মতে, কুষ্টিয়ার ছয় উপজেলায় এ পর্যন্ত চার হাজার ৭৬৪ করোনা রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা ও শহরের মধ্যে রয়েছেন দুই হাজার ৯৩৪ জন। জেলা সদরে এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন। সমগ্র জেলায় মারা গেছেন ১২৩।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net