August 25, 2026, 4:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় জেলা কারাগারে কয়েদির মৃত্যু

 

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গা জেলা কারাগারে রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। 

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, একটি মাদক মামলায় মেহেরপুরে রবিউল ইসলামের ১ বছরের সাজা হয়।  গত ১৫ মে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়।  মারা যাওয়া রবিউল ইসলামের মৃগীরোগ ছিল।  আজ  শনিবার বেলা ১১টা দিকে জেলাখানার অভ্যন্তরে মাথা ঘুরে পড়ে যায় সে। এতে তার মাথায় আঘাত লাগে।  তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে ভর্তির কার্যক্রমের সময় তার মৃত্যু হয়। 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে আনা হয়।  আমরা তাকে ভর্তির জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছিলাম। এর কিছুক্ষন পর জরুরী বিভাগেই মারা যান তিনি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net