June 18, 2026, 4:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ২৪ জন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ।  এ নিয়ে গত ২৬ দিনে ওই চেকপোস্ট দিয়ে মোট ৮০২ জন দেশে ফিরলেন। 

 

আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন ওই বাংলাদেশীরা।  সেখানে তাদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে স্বাস্থ্য বিভাগ তবে আজ কেউ করোনা শনাক্ত হননি।

 

 

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নতুন অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ ২৪ জন বাংলাদেশী দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন।  সেখানে আসার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।   তাদের নির্ধারিত পরিবহনযোগে ২২ জনকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও অসুস্থ ২ জনকে সদর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।  

 

 

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে ভারত ফেরতদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) জেলা প্রশাসনের নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। 

 

 

তিনি আরও জানান, এ নিয়ে গত ২৬ দিনে ভারতে আটকে পড়া মোট ৮০২ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  এরমধ্যে মোট ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন।  তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এখনও ১ জন চিকিৎসাধীন রয়েছেন 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net