October 18, 2026, 9:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে নাঃ শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

 

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মুহূর্তে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার তৃতীয় ঢেউ চলছে। কোথাও কোথাও আবার বাজে অবস্থা। আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা আরও খারাপ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার আবারও ১৫ শতাংশের কাছাকাছি চলে গেছে।

 

মঙ্গলবার (১৫ জুন) কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা মোহাম্মদীয়া ইসলামীয়া মাদরাসায় শিক্ষা অধিদফতরের বৃক্ষরোপন কর্মসূচি ও মাদরাসা পরিদর্শনকালে একথা বলেন তিনি।

 

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সময় জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কী করে বলব বলেন। আমাদের কারো পক্ষে বলা সম্ভব না। আমরা আশা করেছিলাম, মার্চ মাসে খুলে দেবো। প্রতিদিন সিনারিও চেঞ্জ হচ্ছে। লকডাউন মানলে সংক্রমণ কমবে। আমরা তো মানছি না, আর মানছি না বলেই বার বার খারাপের দিকে যাচ্ছে।’

 

শিক্ষামন্ত্রী বলেন, একই সঙ্গে আমরা যদি দেখি অনেক জেলা এখনো করোনার ঝুঁকিতে রয়েছে। কোনো কোনো জেলা গত এক বছরে সংক্রমণের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি এই মুহূর্তে খোলা সম্ভব

 

শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জানিয়ে দীপু মনি বলেন, শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের অভিভাবকদের কষ্ট হচ্ছে। শিক্ষা জীবনের অনেক ব্যত্যয় ঘটছে। অনেকে অনেক সমস্যায় পড়ছেন। প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সন্তানের মতো। তাদের জন্য সর্বাধিক যেটা ভালো তাই করার আমরা চেষ্টা করছি।

 

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভয়ংকর ভিডিও গেমস রয়েছে, মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং রয়েছে; বাবা-মায়েরা দেখবেন, এগুলোর সঙ্গে কিশোরা যেন না জড়ায়। বাবা-মা সব সময় দেখেন। এই সময় যেন একটু বেশি গুরুত্ব দেন।

 

শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মেডিক্যাল শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এবার তো উপহারের ৬ লাখ টিকা এসেছে। এর মধ্যে আরও আসছে। জুন থেকে আবাসিক শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমীন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net