March 12, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক এক শিশুকে বলাৎকারের অভিযোগ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।  

আজ বুধবার দুপুর ২টার দিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বলাৎকারের শিকার ওই শিশুটির বাড়ি দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে।  সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

 

নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, গত ৯ জুন সকালে খাওয়া দাওয়া করে মাঠে খেলা খেলতে যায় আমার ছেলে।   গ্রামের বাবলাড়ির মাঠে ঘুড়ি উড়ানোর সময় প্রতিবেশী মিনাল হোসেনের ছেলে ইটভাটা শ্রমিক শামীম হোসেন (২৫) তার গলায় ধারালো হেসো ধরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়।  সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে।   পরে বিষয়টি কাউকে না বলতে প্রাণ নাশের হুমকিও দেয় শামীম। 

 

তিনি আরও জানান, আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ে আমার ছেলে।  তখন আমাকে ঘটনাটি খুলে বলে সে।  পরে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  আমি অভিযুক্ত যুবক শামীমের বিরুদ্ধে থানায় মামলা করবো।

  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনলে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।  চুড়ান্ত মেডিকেল পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে।  

 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net