April 16, 2026, 7:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় আম ভর্তি ট্রাক খাদে, আহত -২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/

বৃহস্পতিবার(১৭ জুন) ভোররাত চারটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা মোড়াগাছা ক্লাব নামক স্থানে ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। চালক ও হেলপার আহত হওয়ার সংবাদ জানা গেছে।

 

খোকসা থানা পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে নাটর বোনপাড়া থেকে আম নিয়ে শরিয়তপুর সখিপুর যাওয়ার পথে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা মুড়াগাছা নামক স্থানে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ( ঢাকা মেট্রো -ন-১১-৫২০২) সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায়।

এ সময় চালক শরীয়তপুর সখিপুর থানার আব্দুর রউফ ছেলে রেজাউল করিম (৩২) ও হেলপার মুরাদ (২২) আহত হয়। সকালে স্থানীয় মোড়াগাছা বাজারে পল্লী চিকিৎসক এর কাছে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে আম ও ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net