November 12, 2026, 11:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪, শনাক্ত হার ৩৯.০৯ শতাংশ, পৌর এলাকায় লকডাউন বাড়ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টার ব্যবাধানে আবার বেড়েছ করোনা শনাক্ত ও মৃত্যু হার। গত ২৪ ঘন্টায় মৃত্যু ঘটেছে ৪ জনের। শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্ত হার ৩৯ দশমিক ০৯ শতাংশ। নমুনা পরীক্ষা হয় ৩৯৯টি।
এর আগের ২৪ ঘন্টায় ২৭৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
এর আগে গতকাল ২৩৯টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। গত পরশু ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৯ শতাংশ।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতারের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান মৃতদের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় ও একজনের ভেড়ামারা উপজেলায়।
সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭৯ জন ভর্তি আছেন। এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৮৯৭ জন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭৬৮ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ছয় হাজার ৬৬। মারা গেছেন ১৪০ জন।
//লকডাউন//
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় আজ (শুক্রবার) শেষ হতে যাওয়া ৭ দিনের লকডাউন আরো ৭ দির বাড়ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান করোনা অব্যাহত উর্ধŸমুখী প্রবনার কারনে লকডাউন বাড়ানো হবে।
এর আগে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
কুষ্টিয়াতে মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় লকডাউন চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net