August 25, 2026, 4:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ইসলামি বক্তা আবু ত্ব-হা ফিরেছেন নিজ বাসায়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

 

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুরের নিজ বাসায় ফিরে এসেছেন। 

শুক্রবার দুপুরের তিনি রংপুরের নিজ বাসায় ফিরে যান।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

 

ইসলামি বক্তা ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা। তবে তিনি প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় মাসের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামি গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

 

 

দেশে সম্প্রতি সময়ে খুব জনপ্রিয় একজন বক্তা হয়ে উঠেছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওয়াজের ভিডিওগুলো খুব সমাদৃত হয়েছিল। আর ১০ জন বক্তার মতো গতানুগতিক ছিলেন না আবু ত্ব-হা। অত্যন্ত স্মার্ট, পরিষ্কার ও মানসম্মত বাংলায় চমৎকার বাচনভঙ্গিতে কথা বলেন তিনি। প্রস্তুতি নিয়ে, গুছিয়ে, বিষয়ের মধ্যেই থেকে টু দ্য পয়েন্টে কথা বলেন। উচ্চারণে আভিজাত্য স্পষ্ট। প্রচলিত ওয়াজের ভঙ্গি তার নয়। কোরাআনের আয়াত ও হাদিসের আরবি ইবারতও আনেন বক্তৃতায়।

 

উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। পরে ওই দিন রাত থেকেই তারা নিখোঁজ হন। এ ঘটনায় রংপুর নগরের কোতোয়ালি থানায় ১১ জুন ত্ব-হা আদনানের মা আজেদা বেগম জিডি করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net