August 25, 2026, 4:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ভেড়ামারা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল আলিম, ভেড়ামারা/
 করোনা প্রতিরোধে ভেড়ামারা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নুরুল আমীন,  ভেড়ামারা পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ,ভেড়ামারা কলেজ বাজার কমিটির সদস্য ও পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলী মৃর্ধা। সিএনজি অটো মালিক সমিতির সদস্য বৃন্দ। সভায় বক্তব্যে বক্তারা বলেন করোনা প্রতিরোধে ভেড়ামারা উপজেলায় এক সপ্তাহ লকডাউন দেয়ার ব্যাপারে মতামত ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net