July 24, 2026, 10:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

কুমারখালীতে করোনা প্রতিরোধে ব্যাবসায়ীরা বিধিনিষেধ মানছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় করেনা মহামারীর সরকারি বিধি নিষেধ ব্যবসায়ীদের সাড়া মিলেছে। গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঔষধের দোকান ও জরুরি দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়াও সাধারণে চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এতে পৌর ব্যবসায়ীদের সরকারের সিদ্ধান্তের একাত্ত হতে সাড়া মিলেছে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টার সময় কুমারখালী পৌরসভার বিভিন্ন হাট বাজার অলিগলি ঘুরে দেখা গেছে উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই তারা সকল দোকানপাট বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার কামরুজ্জামান জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমারখালীবসী করোনা মহামারী থেকে রক্ষা কল্পে স্বাস্থ্যবিধি মানাতে এই নিষেধাজ্ঞা কার্যকর ও সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন জানান, কুমারখালীর বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি নিরলস কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net