October 18, 2026, 9:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ট্রেনে কেটে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে ফুলবানু খাতুন (৫০) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। 

 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের অদূরে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত ফুলবানু খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে।  তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।  তিনি স্বামী পরিত্যক্তাও ছিলেন। 

 

 

স্থানীয়রা জানান, দুপুরে রেললাইনের উপর দিয়ে পায়ে হেটে জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ফুলবানু। এসময় আনসারবাড়ীয়া রেলস্টেশনের অদূরবর্তী গ্যাং কোয়াটারের কাছে পৌঁছুলে রাজশাহী হতে খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  খবর পেয়ে স্বজনরা ফুলবানুর মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান। 

 

 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ,ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান স্বাজনরা। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net