November 12, 2026, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান

করোনার দ্বিতীয় ঢেউয়ে চুয়াডাঙ্গায় একদিনে শনাক্তের রেকর্ড

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার আশঙ্কাজনক বেড়েছে।  

সোমবার রাত ১০টায় ১২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ৮২ জন করোনা শনাক্ত হয়েছেন। এ জেলায় এটিই করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

 

 

এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে ভিডিও কনফারেন্সে যোগদেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। প্রায় আড়াই ঘন্টা চলে ভিডিও কনফারেন্স।  এসময় চুয়াডাঙ্গা জেলার করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় জীবননগর উপজেলায় আগামী বুধবার সকাল ৬টা থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।  সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানসহ জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

 

 

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সংক্রমন বাড়ায় জীবননগর উপজেলাকেও লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে।  তাতে জানানো হবে বিস্তারিত।  

 

 

এর আগে গত ২০ জুন সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন সাত দিনের জন্য কঠোর লকডাউন করা হয়। তার আগে ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা। আর ১৮ জুন বিশেষ বিধি নিষেধ জারি করা হয় জীবননগর উপজেলায়।

 

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, সোমবার রাতে ১২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এরমধ্যে ৮২ জন করোনা শনাক্ত হয়েছেন।  শনাক্তের হার ৬৫ দশমিক ৬০ শতাংশ। নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ২০ জন ও জীবননগর উপজেলার ২০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৩২ জনে।  সুস্থ হয়েছেন ৩১ জন।  মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০ জন।  গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

 

 

স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানা গেছে, জেলায় বর্তমানে সক্রিয় রোগী ৬৩৮ জন। এরমধ্যে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৫৮৪ জন। হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৫০ জন।  বাইরে রেফার্ড করা হয়েছে ৪ জনকে।  

 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান জানান, সোমবার রাতে ১২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে।  এরমধ্যে ৮২ জন করোনা শনাক্ত হয়েছেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই জেলার সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net