August 24, 2026, 3:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুমারখালীতে লকডাউন না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা  

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ৭দিনের লকডাউন কার্যকর করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১৪ টি মামলায় ভ্রাম্যমাণ আদালতে  ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম এসময় উপজেলার মুল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান  নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখার অপরাধে ১৪ টি মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত অস্বাভাবিক হারে করোনা সংক্রমন  বৃদ্ধি পাওয়ায় গত রোববার মধ্যেরাত থেকে সীমান্তবর্তী কুষ্টিয়া জেলায় ৭দিনের লকডাউন ঘোষিত হয়। তারই ধারাবাহিকতায় কুমারখালীতে লকডাউনের ২য় দিন কঠোর ভাবে পালিত হচ্ছে । করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলার পৌরএলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের সরব উপস্থিতি চোখে পড়লেও গ্রাম পর্যায়ে প্রায় সবধরনের দোকান খোলা ও জনসাধারনের চলাফেরা ছিল চোখে পড়ার মতো।
জেলার লকডাউন বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার মধ্যরাত থেকে ২৭জুন মধ্যেরাত পর্যন্ত জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, শপিংমল, দোকান, রেষ্টুরেন্ট ও চায়ের দোকান, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও মুদির দোকান সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্ব্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধি-নিষেধ চলাকালীন সময়ে জেলার অভ্যন্তরে আন্ত:জেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন, ইজিবাইকসহ সকল যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে গরুর হাটসহ জেলার সকল সাপ্তাহিক হাট-বাজার।
এদিকে কুমারখালী উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে  ২৫ জন এবং  মৃত্যুবরণ করেছেন ১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net