March 26, 2026, 2:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: এক দম্পতি আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃতরা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জীবননগর সীমান্তের করিমপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।  এসময় সেখান থেকে ২ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মৃত জালার খার ছেলে  নুরু খা (৫০) ও  তার স্ত্রী চায়না মোল্লা (৪০)।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net