May 16, 2026, 1:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান

গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। ইতোমধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন; তাদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা পোনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান।
রাজবাড়ী জেলার সদর উপজেলা/
রেহেনা আক্তার (৬১), ভবানীপুর লালমিয়া সড়ক, জহুরা অন্তি (২৭), সজ্জনকান্দা, কাজী সাইফ (৩০), সজ্জনকান্দা, লিমা আক্তার (২৬), রামচন্দ্রপুর, মিজানপুর ইউনিয়ন, জোছনা (৩৫), বড় চর বেনিনগর, মিজানপুর ইউনিয়ন, সাবিত হাসান (৮), আগমারাই, দাদশী ইউনিয়ন, গোয়ালন্দ উপজেলা, মর্জিনা আক্তার (৩২), চর বারকিপাড়া, ছোট ভাকলা ইউনিয়ন, সাফিয়া আক্তার রিন্থি (১২), একই এলাকা, কালুখালী উপজেলা, ফাইজ শাহানূর (১১), ভবানীপুর, বোয়ালিয়া ইউনিয়ন, নাজমিরা জেসমিন (৩০), মহেন্দ্রপুর, আব্দুর রহমান (৬), মহেন্দ্রপুর, উজ্জ্বল শেখ (৫০)
বালিয়াকান্দি উপজেলা/
আরমান খান (৩১), পশ্চিম খালখোলা
রাজবাড়ী পৌরসভা/
তাজবিদ (৭), ৫ নম্বর ওয়ার্ড
সোহা আক্তার (১১)
আহনাফ তাহমিদ খান (২৫)
কুষ্টিয়া জেলা/কুষ্টিয়া সদর
মর্জিনা খাতুন (৫৬), মজমপুর, রাজীব বিশ্বাস (২৮), খাগড়বাড়িয়া
খোকসা উপজেলা/
শিশু ইস্রাফিল (৩), ধুশুন্দু ও আয়েশা সিদ্দিকা (১৩), সমসপুর ইউনিয়ন
অন্যান্য জেলা/
গোপালগঞ্জ (কোটালীপাড়া)মুক্তা খানম (৩৮), নোয়াধা, আমতলী ইউনিয়ন
দিনাজপুর (পার্বতীপুর)/
নাছিমা (৪০), মথুয়ারাই, পলাশবাড়ী ইউনিয়ন
ঢাকা (আশুলিয়া)/
আয়েশা আক্তার সুমা (৩০), বাগধুনিয়া পালপাড়া
ঝিনাইদহ (শৈলকূপা)/
শিশু আরমান (৭ মাস), কাচেরকোল ইউনিয়ন
রাজবাড়ী (অতিরিক্ত)
আশরাফুল (২৪), মদাপুর, কালুখালী
বৃহস্পতিবার সকালে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের নজরদারি ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহ স্বজনরা এলে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার ঘটনায় জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net