August 14, 2026, 9:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া ২৩ জনের মরদেহের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন—রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), আরমান খান (৩১), নাজমিরা জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), আরমান (৭ মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮) এবং আহনাফ তাহমিদ খান (২৫)।
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার মুহূর্তে কয়েকজন যাত্রী সাঁতরে বা অন্যভাবে বের হয়ে আসতে সক্ষম হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে ডুবে যাওয়া বাসটি নদী থেকে টেনে তোলা হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর প্রায় ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে ছিল।
উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ছাড়াও ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন। পাশাপাশি স্থানীয় ডুবুরিরাও উদ্ধার তৎপরতায় যুক্ত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ব্যবহার করে বাসটি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজদের সন্ধান এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আর্থিক সহায়তা ঘোষণা/
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা এবং আহতদের সুচিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বুধবার (২৫ মার্চ) রাতে দৌলতদিয়া ঘাটে উদ্ধার অভিযান চলাকালীন প্রতিমন্ত্রী এ সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, সরকারিভাবে এই অর্থ তাৎক্ষণিক ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মায় তলিয়ে যায়। কুষ্টিয়া থেকে আসা বাসটিতে প্রায় ৪৫-৫০ জন যাত্রী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net