September 28, 2026, 10:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় এলএসডি (LSD), ফেয়ারডিল সিরাপ, পাতার বিড়ি এবং ঔষধের অবৈধ চালান। এসবের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ৫৮৫ টাকা।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২৩ মার্চ সন্ধ্যা ৮টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই উচ্চমূল্যের মাদকের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
এরপর মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে পৃথক দুটি অভিযানে বিজিবির টহল দল ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপি-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন সবসময় সীমান্তে মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই কঠোর অবস্থান এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net