August 25, 2026, 5:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার প্রায় ৯৩ শতাংশ, মৃত্যু ৫

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন করোনা শনাক্ত হয়েছেন।  শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ।  শনাক্তের হার বিবেচনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই এ জেলায় সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

  

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন, হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং বাকী ২ জন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ১ জন চুয়াডাঙ্গা পৌর এলাকার, ২ জন দামুড়হুদা উপজেলার ও ২ জন জীবননগর উপজেলার বাসিন্দা।  এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে।    

 

স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানা গেছে, মঙ্গলবার রাতে ৬৯ জনের নমুনার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে।  এর মধ্যে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছেন।  নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ১০ এবং জীবননগর উপজেলার ২২ জন বাসিন্দা।  শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ।  শনাক্তের হার বিবেচনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই এ জেলায় সর্বোচ্চ।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৯৬ জনে।  গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।  এ পর্যন্ত মোট সুস্থ্ হয়েছেন ২ হাজার ২০ জন। 

 

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬৮৭ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৩ জন ও হোম আইসোলেশনে আছে ৬৩০ জন। এছাড়া করোনায় আক্রান্ত ৪ জনকে বাইরে রেফার্ড করা হয়েছে।  

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net