August 30, 2026, 11:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুমারখালী  উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঘোষিত লকডাউন কার্যকরে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার, চড়াইকোল স্টেশন বাজার; কুমারখালি বাসস্টান্ড, পৌরসভার বাটিকামারা, দূর্গাপুর, ইকো পার্ক, পৌর বাজার, গড়াই খেয়াঘাট; যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এবং চৌরঙ্গী বাজার, পান্টি ইউনিয়নের পান্টি বাজার, চাঁদপুর ইউনিয়নের কুশলিবাসা বাজার এবং বাগুলাট ইউনিয়নের বাশগ্রাম বাজারে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় এসময় ২২টি মামলায় ২২ জনকে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ৩৫,৭০০/- টাকা এবং ১ জনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০০০/- টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১ জনকে ৫০০০/- টাকা সর্বমোট ২৫টি মামলায় ৪৪,৭০০/-  টাকা জরিমানা করা হয়। এছাড়া লকডাউন অমান্য করায় কিছু দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
কুমারখালী থানা পুলিশ এবং কুমারখালীর বিভিন্ন ফাঁড়ির পুলিশ এসময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net